আয়াত
ইউসুফ · সূরা ১২ · আয়াত ৮০فَلَمَّا اسۡتَايۡــَٔسُوۡا مِنۡهُ خَلَصُوۡا نَجِيًّا ؕ قَالَ كَبِيۡرُهُمۡ اَلَمۡ تَعۡلَمُوۡۤا اَنَّ اَبَاكُمۡ قَدۡ اَخَذَ عَلَيۡكُمۡ مَّوۡثِقًا مِّنَ اللّٰهِ وَمِنۡ قَبۡلُ مَا فَرَّطْتُّمۡ فِىۡ يُوۡسُفَ ۚ فَلَنۡ اَبۡرَحَ الۡاَرۡضَ حَتّٰى يَاۡذَنَ لِىۡۤ اَبِىۡۤ اَوۡ يَحۡكُمَ اللّٰهُ لِىۡ ۚ وَهُوَ خَيۡرُ الۡحٰكِمِيۡنَ
সরল অনুবাদ
অতঃপর যখন তারা তাঁর (আযীয অর্থাৎ ইউসুফের) কাছ থেকে (ভাইকে ফিরে পাওয়ার ব্যাপারে) নিরাশ হয়ে গেল, তখন তারা নির্জনে গিয়ে পরামর্শ করল। তাদের মধ্যে বড়জন বলল, “তোমরা কি জানো না, তোমাদের পিতা আল্লাহর নামে তোমাদের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার নিয়েছেন? আর এর আগেও তোমরা ইউসুফের ব্যাপারে ত্রুটি করেছিলে। তাই আমার পিতা আমাকে অনুমতি না দেওয়া পর্যন্ত, কিংবা আল্লাহ আমার জন্য কোনো ফয়সালা না করা পর্যন্ত আমি এই ভূমি ছাড়ব না। আর তিনিই সর্বশ্রেষ্ঠ ফয়সালাকারী।”
শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।
পূর্ণ বিশ্লেষণ দেখুন