আয়াত

ইউসুফ · সূরা ১২ · আয়াত ১০০

وَرَفَعَ اَبَوَيۡهِ عَلَى الۡعَرۡشِ وَخَرُّوۡا لَهٗ سُجَّدًاۚ وَقَالَ يٰۤاَبَتِ هٰذَا تَاۡوِيۡلُ رُءۡيَاىَ مِنۡ قَبۡلُقَدۡ جَعَلَهَا رَبِّىۡ حَقًّاؕ وَقَدۡ اَحۡسَنَ بِىۡۤ اِذۡ اَخۡرَجَنِىۡ مِنَ السِّجۡنِ وَجَآءَ بِكُمۡ مِّنَ الۡبَدۡوِ مِنۡۢ بَعۡدِ اَنۡ نَّزَغَ الشَّيۡطٰنُ بَيۡنِىۡ وَبَيۡنَ اِخۡوَتِىۡؕ اِنَّ رَبِّىۡ لَطِيۡفٌ لِّمَا يَشَآءُؕ اِنَّهٗ هُوَ الۡعَلِيۡمُ الۡحَكِيۡمُ

সরল অনুবাদ

তিনি নিজের পিতা-মাতাকে সিংহাসনে উঠিয়ে বসালেন, আর তারা সবাই তাঁর সামনে সিজদায় লুটিয়ে পড়ল। তিনি বললেন, “আব্বাজান! এটাই আমার আগের স্বপ্নের ব্যাখ্যা; আমার রব সেটাকে সত্যে পরিণত করেছেন। তিনি আমার প্রতি অনুগ্রহ করেছেন — আমাকে কারাগার থেকে বের করেছেন এবং শয়তান আমার ও আমার ভাইদের মধ্যে বিভেদ ঘটানোর পর আপনাদেরকে মরু অঞ্চল থেকে (এখানে) নিয়ে এসেছেন। নিশ্চয়ই আমার রব যা চান তা সূক্ষ্ম কৌশলে বাস্তবায়ন করেন। নিশ্চয়ই তিনিই মহাজ্ঞানী, প্রজ্ঞাময়।”

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন