আয়াত

হুদ · সূরা ১১ · আয়াত ১৭

اَفَمَنۡ كَانَ عَلٰى بَيِّنَةٍ مِّنۡ رَّبِّهٖ وَيَتۡلُوۡهُ شَاهِدٌ مِّنۡهُ وَمِنۡ قَبۡلِهٖ كِتٰبُ مُوۡسٰٓى اِمَامًا وَّرَحۡمَةً ؕ اُولٰٓٮِٕكَ يُؤۡمِنُوۡنَ بِهٖ ؕ وَمَنۡ يَّكۡفُرۡ بِهٖ مِنَ الۡاَحۡزَابِ فَالنَّارُ مَوۡعِدُهٗ ۚ فَلَا تَكُ فِىۡ مِرۡيَةٍ مِّنۡهُ اِنَّهُ الۡحَـقُّ مِنۡ رَّبِّكَ وَلٰـكِنَّ اَكۡثَرَ النَّاسِ لَا يُؤۡمِنُوۡنَ

সরল অনুবাদ

তাহলে যে ব্যক্তি তার রবের পক্ষ থেকে আসা সুস্পষ্ট প্রমাণের ওপর প্রতিষ্ঠিত, আর তাঁর পক্ষ থেকে একজন সাক্ষী সেই প্রমাণের অনুসরণে আসে, এবং এর আগে পথপ্রদর্শক ও রহমতস্বরূপ মূসার কিতাবও (সাক্ষী) আছে — (সে কি দুনিয়াকামীদের মতো হতে পারে?) এরাই তো তাতে ঈমান আনে। আর বিভিন্ন দলের মধ্যে যে-ই তা অস্বীকার করবে, আগুনই তার প্রতিশ্রুত ঠিকানা। অতএব আপনি এ বিষয়ে কোনো সন্দেহে থাকবেন না। নিশ্চয়ই এটি আপনার রবের পক্ষ থেকে আসা সত্য; কিন্তু অধিকাংশ মানুষ ঈমান আনে না।

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন