আয়াত
ইউনুস · সূরা ১০ · আয়াত ৭১وَاتۡلُ عَلَيۡهِمۡ نَبَاَ نُوۡحٍۘ اِذۡ قَالَ لِقَوۡمِهٖ يٰقَوۡمِ اِنۡ كَانَ كَبُرَ عَلَيۡكُمۡ مَّقَامِىۡ وَتَذۡكِيۡرِىۡ بِاٰيٰتِ اللّٰهِ فَعَلَى اللّٰهِ تَوَكَّلۡتُ فَاَجۡمِعُوۡۤا اَمۡرَكُمۡ وَشُرَكَآءَكُمۡ ثُمَّ لَا يَكُنۡ اَمۡرُكُمۡ عَلَيۡكُمۡ غُمَّةً ثُمَّ اقۡضُوۡۤا اِلَىَّ وَ لَا تُنۡظِرُوۡنِ
সরল অনুবাদ
আর আপনি তাদেরকে নূহের বৃত্তান্ত পড়ে শোনান, যখন সে তার সম্প্রদায়কে বলেছিল, হে আমার সম্প্রদায়! আমার অবস্থান এবং আল্লাহর আয়াতসমূহ দ্বারা আমার উপদেশ দেওয়া যদি তোমাদের কাছে ভারী (অসহ্য) মনে হয়, তবে (জেনে রাখো) আমি আল্লাহর উপরই ভরসা করেছি। সুতরাং তোমরা তোমাদের সংকল্প ও তোমাদের শরীকদেরকে নিয়ে সিদ্ধান্ত পাকা করে নাও। তারপর তোমাদের সেই সিদ্ধান্ত যেন তোমাদের কাছে অস্পষ্ট না থাকে। এরপর আমার বিরুদ্ধে তা কার্যকর করে ফেলো, আর আমাকে কোনো অবকাশ দিও না।
শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।
পূর্ণ বিশ্লেষণ দেখুন