আয়াত
ইউনুস · সূরা ১০ · আয়াত ২৪اِنَّمَا مَثَلُ الۡحَيٰوةِ الدُّنۡيَا كَمَآءٍ اَنۡزَلۡنٰهُ مِنَ السَّمَآءِ فَاخۡتَلَطَ بِهٖ نَبَاتُ الۡاَرۡضِ مِمَّا يَاۡكُلُ النَّاسُ وَالۡاَنۡعَامُؕ حَتّٰۤى اِذَاۤ اَخَذَتِ الۡاَرۡضُ زُخۡرُفَهَا وَازَّيَّنَتۡ وَظَنَّ اَهۡلُهَاۤ اَنَّهُمۡ قٰدِرُوۡنَ عَلَيۡهَاۤ ۙ اَتٰٮهَاۤ اَمۡرُنَا لَيۡلًا اَوۡ نَهَارًا فَجَعَلۡنٰهَا حَصِيۡدًا كَاَنۡ لَّمۡ تَغۡنَ بِالۡاَمۡسِ ؕ كَذٰلِكَ نُـفَصِّلُ الۡاٰيٰتِ لِقَوۡمٍ يَّتَفَكَّرُوۡنَ
সরল অনুবাদ
দুনিয়ার জীবনের উপমা তো কেবল এমন—যেমন পানি, যা আমরা আকাশ থেকে নাযিল করেছি; অতঃপর তা দিয়ে জমিনের উদ্ভিদ ঘন হয়ে একটির সাথে আরেকটি মিশে গেল, যা থেকে মানুষ ও চতুষ্পদ জন্তু খায়। অবশেষে যখন জমিন তার শোভা ধারণ করল এবং সেজে উঠল, আর তার অধিবাসীরা মনে করল তারা এর উপর পূর্ণ ক্ষমতাবান, তখন রাতে অথবা দিনে তার উপর আমার নির্দেশ এসে পড়ল; ফলে আমরা তাকে এমন কর্তিত ফসলে পরিণত করলাম, যেন গতকালও এর কোনো অস্তিত্ব ছিল না। এভাবেই আমরা চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শনসমূহ বিশদভাবে বর্ণনা করি।
শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।
পূর্ণ বিশ্লেষণ দেখুন