আয়াত
ইউনুস · সূরা ১০ · আয়াত ২২هُوَ الَّذِىۡ يُسَيِّرُكُمۡ فِى الۡبَرِّ وَالۡبَحۡرِؕ حَتّٰۤى اِذَا كُنۡتُمۡ فِى الۡفُلۡكِ ۚ وَ جَرَيۡنَ بِهِمۡ بِرِيۡحٍ طَيِّبَةٍ وَّفَرِحُوۡا بِهَا جَآءَتۡهَا رِيۡحٌ عَاصِفٌ وَّجَآءَهُمُ الۡمَوۡجُ مِنۡ كُلِّ مَكَانٍ وَّظَنُّوۡۤا اَنَّهُمۡ اُحِيۡطَ بِهِمۡ ۙ دَعَوُا اللّٰهَ مُخۡلِصِيۡنَ لَـهُ الدِّيۡنَۙ لَٮِٕنۡ اَنۡجَيۡتَـنَا مِنۡ هٰذِهٖ لَنَكُوۡنَنَّ مِنَ الشّٰكِرِيۡنَ
সরল অনুবাদ
তিনিই তোমাদেরকে স্থলে ও সমুদ্রে ভ্রমণ করান। এমনকি যখন তোমরা নৌযানে থাকো এবং সেগুলো আরোহীদেরকে নিয়ে অনুকূল বাতাসে ছুটে চলে আর তারা তাতে আনন্দিত হয়, (তখন) তাদের কাছে প্রচণ্ড ঝড়ো হাওয়া এসে পড়ে, চারদিক থেকে তাদের দিকে ঢেউ ধেয়ে আসে, আর তারা মনে করে যে তারা ঘেরাও হয়ে গেছে। তখন তারা আল্লাহকে ডাকে, একনিষ্ঠভাবে তাঁরই জন্য দ্বীনকে নিবেদন করে, (আর বলে) "আপনি যদি আমাদেরকে এ (বিপদ) থেকে মুক্তি দেন, তবে অবশ্যই আমরা কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হব।"
শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।
পূর্ণ বিশ্লেষণ দেখুন